1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

ফিলিস্তিনিদের জন্য কেউ চাঁদা চাইলে না দেওয়ার অনুরোধ : ঢাকায় রাষ্ট্রদূত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের নামে কিছু লোক বাংলাদেশে চাঁদা তুলছে। এমন অভিযোগ পৌঁছেছে ঢাকায় দেশটির দূতাবাসে। বুধবার (১১ অক্টোবর) একটি সংবাদ মাধ্যমে এমন অভিযোগ করেন তিনি।

এ সময় ফিলিস্তিনের মানুষদের জন্য কেউ চাঁদা চাইলে না দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান।

তিনি বলেন, চলমান সংকটের পরিপ্রেক্ষিতে কিছু ব্যক্তি নিজেদের স্বার্থে ফিলিস্তিনি জনগণের নামে তহবিল সংগ্রহের চেষ্টা করছে। তবে বাংলাদেশের কোনো সংস্থা বা ব্যক্তি গাজা বা পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য তহবিল সংগ্রহের জন্য অনুমোদিত নয়। আমরা বাংলাদেশি ভাই ও বোনদের সন্দেহজনক অনুদানের চ্যানেল সম্পর্কে সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছি।

রাষ্ট্রদূত এ ধরনের তহবিল সংগ্রহের উদ্যোগ সম্পর্কে সতর্ক থাকার জন্য বাংলাদেশের মানুষদের অনুরোধ জানিয়েছেন।

উল্লেখ্য, গত শনিবার গাজার সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন হামাসের আকস্মিক হামলায় ইসরায়েলের ৯ শতাধিক মানুষ নিহত হয়েছে। জিম্মি রয়েছে আরও অনেকে। এর জবাবে গাজায় ব্যাপক বোমা হামলা শুরু করেছে ইসরায়েল। এতে সহস্রাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে ২৩ লাখ অধিবাসীর ভূখণ্ড গাজায় খাদ্য, পানীয় জল ও জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সেখানে ভয়াবহ মানবিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি