1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত চূড়ান্ত অস্ট্রেলিয়ার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির সিদ্ধান্ত চূড়ান্ত করলো অস্ট্রেলিয়া। আজ সোমবার (১১ আগস্ট) এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। খবর বিবিসির।

আলবানিজ বলেন, আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অস্ট্রেলিয়া ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছ থেকে আমরা যে প্রতিশ্রুতি পেয়েছি, তার ওপর ভিত্তি করে তাদের জনগণের নিজস্ব রাষ্ট্রের অধিকারকে স্বীকৃতি দেয়া হবে। একইসাথে তাদের অধিকার আদায়ে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করবো।

এ সময়, গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। সেইসাথে দাবি জানান, উপত্যকায় ত্রাণ সংকট নিরসনের।

এর আগে, গতমাসে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার পরিকল্পনার কথা জানায় ফ্রান্স ও কানাডা। এছাড়াও স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে পার্শ্ববর্তী দেশ নিউজিল্যান্ডও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি