1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
রূপপুরে জ্বালানি লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশের পদার্পণ এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, তরুণের এক বছরের কারাদণ্ড দেশে জঙ্গি তৎপরতা নেই, ‘শব্দটি আগে রাজনৈতিকভাবে ব্যবহৃত হতো’: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী ৪৮ ঘণ্টায় দেশজুড়ে কালবৈশাখীর আশঙ্কা, ৮ বিভাগে সতর্কতা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, সাগরে নৌযান চলাচলে সতর্কতা প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ময়মনসিংহে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাস খাদে, নিহত ৩

ফাইনাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় টহলে থাকবে পুলিশ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

ফিফা ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ায় সতর্ক অবস্থানে থাকবে পুলিশ। যেসব স্থানে বড়পর্দায় খেলা দেখানো হবে সেসব এলাকায় টহল দেবে পুলিশ।

আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মাদ শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শহরের যেসব স্থানে বড়পর্দায় খেলা দেখানো উপলক্ষে বেশি সংখ্যক লোকের সমাগম হবে, সেসব এলাকা টহল দিবে পুলিশ। এছাড়া যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে শহর ও শহরতলী এলাকাসহ প্রত্যেকটি থানা এলাকায় পুলিশের বিশেষ টহল থাকবে। খেলা নিয়ে সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস-উত্তেজনা থেকে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সতর্ক অবস্থানে থাকবে পুলিশ।’

এর আগে, গত বছরের ২০ জুলাই কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের ব্রাজিল ও পেরুর মধ্যকার অনুষ্ঠিত খেলা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের ধামচাইল বাজারে এক আর্জেন্টাইন সমর্থকের সঙ্গে ব্রাজিল সমর্থকের কথা কাটাকাটি হয়। পরে এই নিয়ে ২ পক্ষের সমর্থক দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এছাড়া আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যকার অনুষ্ঠিত ফাইনাল ম্যাচের পরেও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের খেওয়াই গ্রামে ২ দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

এছাড়া, ২০১৮ সালের বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালে সে বছরের ২৩ জুন জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থক ২ দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় ১০ জন আহত হয়েছিল।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি