1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

ফতুল্লায় খতনার অনুষ্ঠানে নাচতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

ফতুল্লায় খতনার অনুষ্ঠানে নাচতে গিয়ে গণধর্ষণের শিকার তরুণী

রিপোর্টার


  • আপডেট :
    শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০


  • বার দেখা হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সুন্নতে খতনার অনুষ্ঠানে নাচ করতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক নৃত্যশিল্পী। এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার ডালডা কলোনির আহসান উল্লাহর বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ফজলে রাব্বি (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ফজলে রাব্বি গোপালগঞ্জের শশাবাড়ীয়া গ্রামের শাহাবুদ্দিনের ছেলে। তিনি কলোনির আহসান উল্লাহর বাড়ির ভাড়াটিয়া। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন।
তিনি মামলার বরাত দিয়ে বলেন, ‘ধর্ষণের শিকার তরুণী একটি গার্মেন্টসে চাকরির পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে নাচ করেন। বৃহস্পতিবার রাতে শরীফ নামে এক ড্যান্স মাস্টারের সঙ্গে দুই বান্ধবী পূর্ব ধর্মগঞ্জ এলাকার ডালডা কলোনির রাসেলের বাড়িতে একটি সুন্নতে খতনার অনুষ্ঠানে নাচ করতে যান।’ ওসি আরও জানান, রাত সাড়ে ১২টায় ফজলে রাব্বি কৌশলে দুই বান্ধবীর মধ্যে একজনকে পাশের আহসান উল্লাহর বাড়িতে একটি রুমে নিয়ে যান। সেখানে প্রথমে ফজলে রাব্বি পরে আহসান উল্লাহর ছেলে কামরুল ইসলাম (২৩) তাকে ধর্ষণ করেন। এ সময় আরেক বান্ধবী ৯৯৯ নম্বরে ফোন করে থানায় অভিযোগ করেন। এতে তাৎক্ষণিক পুলিশ গিয়ে ফজলে রাব্বিকে গ্রেফতার করতে পারলেও পালিয়ে যান কামরুল ইসলাম। তাকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি