1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

‘প্রিয় বাংলা পাঠাগার পুরস্কার’ পেলেন চা বিক্রেতা হারুন

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শুক্রবার, ১৯ জানুয়ারী, ২০২৪

চা বিক্রির টাকায় পাঠাগার গড়ে নিজ এলাকায় জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছিলেন চা বিক্রেতা হারুন মিয়া। এবার কাজের স্বীকৃতি স্বরুপ তিনি পেলেন ‘প্রিয় বাংলা পাঠাগার’ পুরস্কার।

প্রিয় বাংলা প্রকাশনীর উদ্যোগে শুক্রবার রাজধানী ঢাকার শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে হারুন মিয়াকে ‘প্রিয় বাংলা পাঠাগার পুরস্কার’ দেয়া হয়।

বিশিষ্ট নাট্যভিনেতা আবুল হায়াত অনুষ্ঠানে অতিথি থেকে হারুনের হাতে পুরস্কারের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

পাঠাগার গড়ে জ্ঞানের আলো ছড়ানোর স্বীকৃতি স্বরুপ হারুন ছাড়াও দেশের আরো তিন ব্যক্তিকে এই পুরস্কার দেয়া হয় প্রিয় বাংলা প্রকাশনীর পক্ষ থেকে।

এছাড়াও পুরস্কার পাওয়া চারজনের প্রত্যেককে দুইশত বই উপহার দেয়া হয় প্রকাশনা সংস্থার পক্ষ থেকে।

হারুন মিয়া বলেন, বই পড়ার নেশা থেকেই স্থানীয় বইমেলা, লাইব্রেরি, ফুটপাত ও অনলাইন থেকে বই কিনতাম। পড়া শেষ হয়ে গেলে বইগুলো দোকানেই পড়ে থাকতো। বইগুলো কাজে লাগানোর ভাবনা থেকেই গতবছর ছোট্ট পরিসরে দোকানেই পাঠাগার গড়ি।

তিনি আরো বলেন, যেকোন স্বীকৃতি অবশ্যই কাজের গতি বৃদ্ধি করে। এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। সবসময় চেষ্টা করবো এই স্বীকৃতির প্রতিদান দিতে।

প্রসঙ্গত, হারুনের বাড়ি গৌরীপুর পৌর শহরের সতীষা মহল্লায়। অভাবের তাড়নায় স্কুল থেকে ঝড়ে পড়ে ২০১২ সালে পৌর শহরে চা দোকান খোলেন তিনি। ২০২৩ সালে চা বিক্রির টাকায় পাঠাগার গড়েন। দিনে চা বিক্রির পাশাপাশি রাতে পড়াশোনা করে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি ও এইচএসসি পাস করেছেন। তার স্বপ্ন পড়াশোনা শেষ করে আইনজীবী হওয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি