1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেনসহ ৩ শিক্ষকের পদত্যাগ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪

শিক্ষার্থীদের দাবি পদত্যাগ আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রামের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও আন্তর্জাতিক সমাজবিজ্ঞানী
অধ্যাপক ড. অনুপম সেন। একইসাথে উপ-উপাচার্য ও ট্রেজারারও পদত্যাগ করেছেন।

আজ ৬ ডিসেম্বর শুক্রবার রাতে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির।

তিনি বলেন, ‘উপাচার্য অনুপম সেন বার্ধক্যজনিত কারণ দেখিয়ে পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. কাজী শামীম সুলতানা ও ট্রেজারার অধ্যাপক ড. তৌফিক সাঈদও পদত্যাগ করেছেন। পদত্যাগপত্র রাষ্ট্রপতি নিকট পাঠিয়ে দেওয়া হবে।’

এর আগে, গত দুদিন উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা। এ নিয়ে বুধবার থেকে তিনটি ক্যাম্পাসে তালা দিয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা করে শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি