1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

প্রশিক্ষিত ২০ নারী পেলেন সেলাই মেশিন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন বেকার যুব নারীকে সেলাই মেশিন দেওয়া হয়েছে।

মশাখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি প্রকল্পের আওতায় সোমবার (৮ মার্চ) দুপুরে পরিষদ কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মনি, আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম মিলন, ইউপি সদস্যগণ, বেকার যুব মহিলা ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।

উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল বলেন, আন্তর্জাতিক নারী দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘করোনা কালে নারী নেতৃত্ব গড়বে নতুন সমতার বিশ্ব’। নারীর ক্ষমতায়ন, নারী অধিকার রক্ষা ও নারী স্বাবলম্ভি হলেই এই প্রতিপাদ্য সফল হবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নারী-পুরুষ সমতায়নে নিরন্তর কাজ করছে। এভাবেই জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি