1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে; শেরপুরে নির্বাচন কমিশনার মো. আলমগীর

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। এর আগের নির্বাচনে যেহেতু সেনাবাহিনী থাকতো, এবারের নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানান তিনি।

আজ সন্ধ্যায় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন কাজে নিয়োজিত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, একটি রাজনৈতিক দল নির্বাচনে না আসলেও বড় দুটি রাজনৈতিক দল নির্বাচনে এসেছে। কেউ যদি পরিস্থিতি নষ্ট করতে চেষ্টা করে, সেটা প্রতিহত করতে তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর আছে। নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটারদের নিরাপত্তার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।

এসময় শেরপুরের রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মোনালিসা বেগম, সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি