1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রবাসীর স্ত্রীর খাটের নিচে পালিয়ে ছিলেন যুবক, অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নে প্রবাসীর স্ত্রীকে যৌন হয়রানির অভিযোগে তোফাজ্জল হোসেন সুমনকে (৩০) মঙ্গলবার গ্রেফতার করে পুলিশ। ওই প্রবাসীর স্ত্রীর ঘরের খাটের নিচে লুকিয়ে ছিলেন সুমন।

এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে গৌরীপুর থানার মামলা দায়ের করেন। বুধবার (১৭ আগস্ট) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।

মামলা ও পুলিশ সূত্র জানায়, উপজেলার রামগোপালপুর ইউনিয়নের এক নারীর স্বামী প্রবাসে থাকেন। ওই নারীকে দীর্ঘদিন যাবত উত্ত্যক্ত করেছিল তোফাজ্জল হোসেন সুমন। তিনি এ ইউনিয়নের দামগাঁও গ্রামের শফিকুল ইসলামের পুত্র।

সোমবার রাতে ওই নারী প্রকৃতির ডাকে বাহিরে গেলে সুমন যুবক সবার অজান্তে ঘরে প্রবেশ করে কাঠের নিচে লুকিয়ে ছিলেন। এরপর ওই নারীকে যৌন হয়রানিকালে চিৎকারে আশপাশের লোকজন তাকে আটক করেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশের হাতে সোপর্দ করে। ভিকটিম নিজে বাদী হয়ে সুমনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি