1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলেন আ.লীগ নেতা, অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মার্চ, ২০২৫

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় এক আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে। শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার শ্রীনগর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার জাকির হোসেন শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ জানায়, উপজেলার শ্রীনগর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে প্রেমের ফাঁদে ফেলে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক করে আসছিল জাকির হোসেন। পরে বিষয়টি জানাজানি হলে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী নারী। এতে অভিযুক্ত জাকির হোসেন অস্বীকৃতি জানালে বিষপানে আত্মহত্যার চেষ্টাও করেন নারী। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করেন। মামলায় রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী বলেন, রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি