1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রধান শিক্ষকের বাড়ীতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু, বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

শেরপুরের দশম শ্রেণির শিক্ষার্থী ফারিয়া ইয়াসমিন ঝিনুকের রহস্যজনক মৃত্যু ও ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সুষ্ঠ বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। আজ সকালে শেরপুর সদর উপজেলার কামারের চর এলাকায় দুই ঘন্টাব্যাপী মানববন্ধনে তারা ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবী করেন।

স্থানীয়রা বলেন, মেধাবী শিক্ষার্থী ঝিনুকের বাবার মৃত্যুর পর মা দ্বিতীয় বিয়ে করে চলে যান। এরপর থেকে ঝিনুক ও তার ছোট ভাই দাদীর বাড়িতে থাকতো। এ সুযোগে তার চাচা স্কুল শিক্ষক রাকিবুল তাকে নিয়মিত ধর্ষণ করতো। বিষয়টি দাদা-দাদী ও স্কুলের প্রধান শিক্ষকের কাছে জানিয়েও কোন সুবিচার না পেয়ে আত্মহত্যার পথ বেঁছে নেয় ঝিনুক। তার লিখা চিরকুটেও বিচার না পাওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনুকের মা কমলা বেগম বলেন, ধর্ষণের ঘটনায় কারো কাছে সুবিচার না পেয়ে তার ফুপা প্রধান শিক্ষক শেখ ফরিদের বাড়িতে আশ্রয় নেয়। প্রতিশ্রুতি অনুযায়ী সেখানেও বিচার না পেয়ে, তার বাড়িতেই আত্মহত্যা করে ঝিনুক। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার প্রার্থনা করছি।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল বলেন, ঝিনুকের মা আদালতে একটা অভিযোগ দিয়েছে। আমরা ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় আছি। ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি। রিপোর্ট পেলেই দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি