1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

প্রধানমন্ত্রী হওয়া নিয়ে যা বললেন জামায়াত আমির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে সরকার গঠন করবে, কারা জয়ী হবে এবং কে প্রধানমন্ত্রী হবে এ নিয়ে আলোচনা এখন তুঙ্গে। এরমধ্যে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

বুধবার (৩১ ডিসেম্বর) রয়টার্সের প্রকাশিত এ সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয়েছে, জেন-জিদের দল এনসিপির সঙ্গে জোট গঠনের পর জামায়াত আমির তার অফিসে বসে তাদের সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন, জামায়াত আগামী নির্বাচনের পর দেশে ঐক্য সরকার গঠনে আগ্রহী।

জামায়াত আমির বলেন, “আমরা অন্তত পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি সব দল এগিয়ে আসে, আমরা একসঙ্গে সরকার চালাব।”

যদি ঐক সরকার গঠিত হয় তাহলে সেখানে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কি না এমন প্রশ্ন করা হলে ডা. শফিকুর রহমান বলেন, “যে দল নির্বাচনে সবচেয়ে বেশি আসন জয় করবে সেই দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। যদি জামাত সর্বোচ্চ আসনে জয় পায়, তাহলে দলই সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হবো কি না।”

যে ঐক্য সরকার গঠনের কথা জামায়াত বলছে সেখানে থাকা সবগুলো দলের মূল এজেন্ডা অবশ্যই দুর্নীতি বিরোধী হতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।

এদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচন, সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, শেখ হাসিনার ভারতে পালিয়ে যাওয়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, দুর্নীতির বিরুদ্ধে কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি