1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকির অভিযোগে শেরপুরে আদালতে মামলা

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ নাশের হুমকীদাতা রাজশাহী জেলা বিএনপি আহ্বায়ক আবু সাঈদ চাঁদ ও আরো অজ্ঞাতনামা তিন জনের বিরুদ্ধে আদালতে প্রাণনাশের হুমকি ও রাষ্ট্রদ্রোহীতার মামলা করেছ শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু।

আজ (২৩ মে) দুপুরে আদালতে মামলা দায়ের পর অভিযোগ শেরপুরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলে নিয়েছেন বলে জানান মামলার বাদী ছানোয়ার হোসেন ছানু।

অভিযোগে বলা হয়, রাজশাহীর পঠিয়ায় বিএনিপর এক জনসভায় ২/৩ জনের প্ররোচণায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি এবং রাষ্ট্রদ্রোহীতার অপরাধ করেন। এ জঘন্যতম
অপরাধের ন্যায় বিচার হওয়া প্রয়োজন। ন্যায় বিচারের জন্য বিএনপির ওই নেতাসহ ২/৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে শেরপুর জুডিশয়াল ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলামের আদালতে মামলা দায়ের করেন শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু। পরে আদালত মামলাটি আমলে নিয়ে পরবর্তী আদেশের জন্য রেখে দেন।

এ বিষয়ে শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানু সাংবাদিকদের জানান, দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্যই প্রধানমন্ত্রীকে হত্যার পরিকল্পনা করছে বিএনপি। আমরা রাজশাহীর ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

তার আইনজীবি এডভোকেট মোসাদ্দেক ফেরদৌসী বলেন, আমরা যথাযথভাবে আদালতে মামলা দিয়েছি। মামলা আদালত আমলে নিয়েছেন। তবে তিনি আজই আদেশ দিবেন। সে অনুযায়ী আমাদের পদক্ষেপ গ্রহণ করবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি