1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
লাইনের ওপর বালুভর্তি ট্রাক, কুড়িগ্রামে রেল যোগাযোগ বন্ধ স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা ময়মনসিংহে ব্যাংক কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মূল আসামি সাইফুল আটক সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা ‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে সরকার কাজ করছে : তথ্যমন্ত্রী ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬

সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর জাতীয় সংসদে গিয়েছেন কয়েকজন সংসদ সদস্য।

বুধবার (১৭ জুন) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী। তাকে বিমানবন্দরে স্বাগত জানান স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির নেতাকর্মীরা।

স্বাগত অনুষ্ঠানের এক পর্যায়ে সিলেট ও হবিগঞ্জের সংসদ সদস্যদের বিমানবন্দরে দেখে অবাক হন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলতে শোনা যায়, “সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব আপনাদের এখানে কোনো কাজ নাই, আপনারা সংসদে যান।”

প্রধানমন্ত্রীর এমন নির্দেশ পাওয়ার পরপরই ঢাকার উদ্দেশে রওনা দেন সিলেট অঞ্চলের সংসদ সদস্যরা। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী বিষয়টি নিজেই ফেসবুকে তুলে ধরেন। তিনি লেখেন, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরপরই তার নির্দেশমতো সরাসরি জাতীয় সংসদে চলে আসলাম।

এমরান আহমেদ চৌধুরী তার স্ট্যাটাসে আরও জানান, তারেক রহমান সংসদকে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু করতে চান। সংসদকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের ঘটনা তারই জীবন্ত প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।

বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তার ঢাকা ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি