1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সিসিইউতে

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

প্রধানমন্ত্রীর প্রেস স‌চিব ইহসানুল করিম অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছেন।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে তিনি অসুস্থতা বোধ করলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসকরা বিএসএমএমইউ চিকিৎসক অধ্যাপক ডা. মোস্তফা জামানের সঙ্গে যোগাযোগ করেন। তিনি তাৎক্ষণিকভাবে ইহসানুল করিমকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার পরামর্শ দেন। এর পর সন্ধ্যা সোয়া ৭টায় তাকে বিএসএমএমইউতে এনে সিসিইউতে ভর্তি করা হয়।

বিএসএমএমইউয়ের কার্ডিওলজি বিভাগের অধ্যাপক ডা. মোস্তফা জামান জানান, তিনি মঙ্গলবার প্রেস সচিবের বাসায় গিয়ে তাকে দেখে আসেন। হঠাৎ হঠাৎ মাথা ঘোরায় বলে তিনি তাকে জানিয়েছিলেন।

অধ্যাপক জামান আরও বলেন, ইহসানুল করিম দীর্ঘদিন যাবৎ হৃদরোগ, ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছেন। তাকে যখন হাসপাতালে আনা হয় তখন তার নাড়ির স্পন্দন স্বাভাবিক মাত্রার চেয়ে অনেক কম ছিল।

বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি বলেন, আপাতত ভালো থাকলেও তিনি শঙ্কামুক্ত এ কথা বলা যাবে না।

এদিকে আজ বৃহস্পতিবার বোর্ড গঠন করে এবং ইহসানুল করিমের শারীরিক অবস্থা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি