1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর পক্ষে গোপালগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র দাখিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে গোপালগঞ্জ-৩ আসন (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) থেকে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে রিটার্নি অফিসার জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের কাছে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগের নেতারা।

এ সময় শেখ হেলাল উদ্দিন এমপি, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন, প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও প্রধানমন্ত্রীর প্রধান নির্বাচনী এজেন্ট মো. শহীদ উল্লা খোন্দকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শেখ সালাউদ্দিন জুয়েল (এমপি), শেখ সারহান নাসের তন্ময় (এমপি), কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নাজমা আক্তার, প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব গাজী হাফিজুর রহমান লিকু, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাব উদ্দিন আজম, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মুন্সি আতিয়ার রহমান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নার হোসেন শেখ, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাসসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি