1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করল সম্মিলিত সাংস্কৃতিক জোট

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২

বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬ তম জন্মদিন উদযাপন করেছে ময়মনসিংহের সম্মিলিত সাংস্কৃতিক জোট। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীর বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের আহ্বায়ক কবি ফরিদ আহমদ দুলালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। এ সময় জোটের যুগ্ম আহ্বায়ক এড. আবুল কাশেম, লোক গবেষক শাহ সাইফুল আলম পান্নু, নাট্যব্যক্তিত্ব সাইফুল ইসলাম দুদু, লেফ. কর্ণেল(অব) ড. শাহাবুদ্দিন, নাট্যজন সাইফুল এহসান জহিরসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নাট্যজন আবুল মনসুরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জোটের সদস্য সচিব এড. আব্দুল মোতালেব লাল।

প্রধানমন্ত্রীর জন্মদিনকে ঘিরে আলোচনা পর্বের পরই শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ব্রহ্মপুত্র পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে জোটভুক্ত প্রায় ৩৩টি সাংস্কৃতিক সংগঠন অংশগ্রহণ করেন।

মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শিল্পের শহর ময়মনসিংহের সংস্কৃতিচর্চাকে তরান্বিত করতে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহ মূখ্য ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি