1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

প্রধানমন্ত্রীকে ডিবি হারুনের শুভেচ্ছা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর–রশীদ। আজ সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ডিবিপ্রধান। পরে সেই ছবি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।

আওয়ামী লীগ টানা চতুর্থবার নির্বাচিত হওয়ায় এ অভিনন্দন জানান ডিবিপ্রধান হারুন অর–রশীদ। সেখানে ক্যাপশনে হারুন অর–রশীদ লেখেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা স্যার ৮ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা জানাই।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় শেখ হাসিনাকে ভারত, রাশিয়া ও চীনসহ ১১ দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার শুভেচ্ছা জানিয়েছেন। নিজ নিজ দেশের পক্ষ থেকে ফুলেল অভিনন্দন জানান তাঁরা। এ সময় বাংলাদেশের সঙ্গে নিজ নিজ দেশের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন কূটনীতিকরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি