1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

প্রথম টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে জয় পেয়েছে ভারত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

ওয়ানডে সিরিজ ২-১ এ হারলেও অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করল ভারত। রবীন্দ্র জাদেজা ও যুজবেন্দ্র চাহালের নৈপুণ্যে ক্যানবেরায় প্রথম টি-টোয়েন্টিতে ১১ রানের জয় তুলে নিয়েছে সফরকারী ভারত।

ব্যাট হাতে এদিন জাদেজা ঝড় তুলেছিলেন। ২৩ বলে করেন অপরাজিত ৪৪ রান। তবে ব্যাটিংয়ের সময় তার হেলমেটে বল লাগে। তাই কনকাশন বদলি হিসেবে মাঠে নামেন যুজবেন্দ্র চাহাল। ৩ উইকেট তুলে নিয়ে এই লেগি দলের জয়ে বড় ভূমিকা রাখেন। বাঁহাতি পেসার টি নটরাজনও নিয়েছেন ৩ উইকেট।

টস হেরে আগে ব্যাট করে ৭ উইকেটে ১৬১ রান করেছিল ভারত। লোকেশ রাহুল ৪০ বলে ৫১, সঞ্জু স্যামসন ১৫ বলে ২৩ রান করেন। আর শেষ দিকে জাদেজার ওই ঝড়। অস্ট্রেলিয়ার পক্ষে মইসেস হেনরিকুইস নিয়েছেন ৩ উইকেট। মিশেল স্টার্ক নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া ভালো শুরু পেলেও ভারতের দুর্দান্ত বোলিংয়ে দেড়শ তে আটকে যায়। ওপেনার ডি’অর্চি শর্ট ৩৪, অ্যারন ফিঞ্চ ৩৫, হেনরিকুইস ৩০ রান করেন। ম্যাচসেরা হয়েছেন চাহাল।

রবিবার সিডনিতে হবে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি