1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রথম করোনা টিকার অনুমোদন পেল যুক্তরাজ্য

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০

প্রথম করোনা টিকার অনুমোদন পেল যুক্তরাজ্য

ডেস্ক রিপোর্ট : করোনা নিয়ন্ত্রণে টিকার অনুমোদন দেয়া প্রথম পশ্চিমা দেশ হিসেবে নিজের নাম লিখিয়েছে যুক্তরাজ্য। মহামারিতে যারা সবচেয়ে বেশি ঝুঁকি তাদের প্রতিষেধক হিসেবে ফাইজার ও বায়োএনটেকের টিকা দেয়া শুরু করতে যাচ্ছে দেশটির সরকার।আজ বুধবার অনুমোদন দেয়ার পর ব্রিটেন সরকার বলছে, আগামী সপ্তাহে থেকে তারা এই টিকার প্রয়োগ করতে যাচ্ছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ফাইজার/বায়েএনটেকের করোনার টিকা ব্যবহারে অনুমোদন দিতে মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সির (এমএইচআরএ) সুপারিশ আজ গ্রহণ করা হয়েছে।বিবৃতিতে বলা হয়, আগামী সপ্তাহ থেকে যুক্তরাজ্যজুড়ে এই টিকা পাওয়া যাবে। তবে টিকার দেয়ার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণদের বেশি অগ্রাধিকার দেয়া হবে।
ফাইজারের প্রধান নির্বাহী বলেন, করোনা মহামারির বিরুদ্ধে লড়াইয়ে ব্রিটেনের এই অনুমোদন ঐতিহাসিক ঘটনা। বিজ্ঞান বিজয়ী হবে, এমন ঘোষণা দেয়ার পর থেকে আমরা কাজ করে আসছি। কোম্পানিটি জানায়, আসছে দিনগুলোর যে কোনো সময় করোনার প্রথম ডোজ আসবে। যুক্তরাজ্য চার কোটি ডোজ কিনেছে। চূড়ান্ত পরীক্ষায় এই টিকার ৯৫ শতাংশ কার্যকারিতা দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি