1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রথম আলোর নিবন্ধন বাতিলের দাবি বিশিষ্টজনদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩

দৈনিক প্রথম আলোকে স্বাধীনতার চেতনাবিরোধী উল্লেখ করে এর নিবন্ধন বাতিল ও চক্রান্তকারীদের শাস্তি দাবি করেছেন বিশিষ্টজনরা। বৃহস্পতিবার (৬ এপ্রিল) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মানবন্ধন করে এ দাবি করেন স্বাধীনতা সচেতন নাগরিক সমাজের বক্তারা। মানববন্ধনে অংশ নেন সাংবাদিক, শিক্ষক, সংস্কৃতিকর্মীসহ বিশিষ্টজনরা।

মানববন্ধনে অংশ নিয়ে বিশিষ্টজনরা বলেন, আসন্ন নির্বাচনের আগে রাজনৈতিক পরিবেশ ঘোলা করতেই পরিকল্পিতভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হেয় করে সংবাদ প্রচার করেছে দৈনিক প্রথম আলো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, দেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে হেয় করার এই অপচেষ্টার মদদদাতাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সকল অপশক্তির বিরুদ্ধে সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, এটি সার্বভৌমত্বের ওপর আঘাত। স্বাধীনতার অবমূল্যায়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মুক্তিযুদ্ধ অস্বীকার আইন পাস করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি