1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রত্যেক অফিসে ৫০ ভাগ লোক কাজ করে না : আসিফ নজরুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫

সরকারি বিভিন্ন অফিসে খামাখা লোকজনকে ‘সই দেওয়ার চাকরি’ দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, সরকারি অফিসে যত লোক আছে, তার ৫০ শতাংশ লোক সত্যি সত্যি কাজ করে না, বসে থাকে।

বুধবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক সেমিনার এসব কথা বলেন আইন উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, প্রসিডিউর সিগ্নিফাই করার ক্ষেত্রে আমি সবসময় মনে করি, আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখেছি, শুধু শুধু ১০-১২টা লোকের সই লাগে। ১০-১২টা একটু উত্তেজনাবসত বললাম, ৩-৪টা লোকের সই লাগে। সরকারি কাজে ১০-১২টা লোকের সিগনেচার লাগে। কোনো দরকারই নাই। খামাখা লোকজনের চাকরি দেওয়ার জন্য ‘সই দেওয়ার চাকরি’ দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশে, বিশ্বাস করেন, আমি অনেস্টলি বলি আজকে, আমার ইউনিভার্সিটিতে ৩৫ জন ফুলটাইম শিক্ষক ছিল, আমি আপনাদের নিশ্চিত করে বলি, ২০ জন দিয়ে কাজ করা সম্ভব ছিল। ১৫ জনকে এমনিই চাকরি দেওয়া হয়েছে। আওয়ামী-বিএনপি টিচার কত বেশি নিয়োগ দেওয়া যায় সে চিন্তা থেকে।

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে ড. আসিফ নজরুল বলেন, সরকারি চাকরিতে প্রত্যেকটা অফিসে যখন আমি যাই, বলি সমস্যা কী? বলে যে আমাদের গাড়ি নাই, কম্পিউটার নাই, স্পেস নাই, লোক নাই, আরও চাকরি দরকার। আসলে পুরা মিথ্যা। যত লোক আছে, তার ৫০ শতাংশ লোক, সত্যি সত্যি আন্ডার ওয়ার্ক থাকে, বসে থাকে, কাজ করে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি