1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

প্রতিবন্ধীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগে যুবক আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

জামালপুরের সরিষাবাড়ীতে পূর্ব শত্রুতার জেরে এক মানসিক প্রতিবন্ধীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করায় একজনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে আটক আইনাল হককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে আইনাল হক।

জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের মৃত পাগু শেখের ছেলে জালেক মিয়া। তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। মাঝে মধ্যে এলোপাতাড়িভাবে রাস্তা দিয়ে ঘোরাফেরা করেন। সুজা মিয়া ও জালেকের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তাদের। গত রবিবার সন্ধ্যায় সুজা মিয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন প্রতিবন্ধী জালেক। সুযোগ পেয়ে সুজা মিয়া, তার ছেলে আইনাল হক ‘চোর’ ‘চোর’ বলে চিৎকার করতে থাকেন। পরে জালেক মিয়াকে ধরে স্থানীয় এক মুদির দোকানের পাশে মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে সুজা মিয়া তার ছেলে আইনাল হক ও পরিবারের লোকজন তাকে মারধর করে। গাছে বেঁধে নির্যাতন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরদিন জালেক মিয়া ৯ জনকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করলে সরিষাবাড়ী থানা পুলিশ পারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুজা মিয়ার ছেলে আইনাল হককে আটক করলেও বাকি আসামিদের এখনো আটক করতে পারেনি পুলিশ।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, গাছে বেঁধে নির্যাতন করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি