1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
থানাগুলো ‘দালালমুক্ত’ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর তিন বিভাগে টানা দুই দিন ভারি বৃষ্টির আশঙ্কা, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত সংরক্ষিত নারী আসনে নুসরাত তাবাসসুমের মনোনয়ন বৈধ ঘোষণা নেত্রকোনায় বাস–সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৩ সুরমা তীর উন্নয়নে ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর সিলেট সফরে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী নগরকান্দায় ট্রাক দুর্ঘটনার পর চালককে পিটিয়ে হত্যা জাপান সফরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হজক্যাম্পে রিয়াল চুরি: গ্রেপ্তার ২, উদ্ধার সাড়ে ১৭ হাজার সৌদি রিয়াল মহান মে দিবস আজ: শ্রমিক অধিকারের লড়াইয়ের স্মরণে বিশ্বজুড়ে পালন

প্রতারণার মামলায় কারাগারে উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

প্রতারণার মামলায় কারাগারে উপস্থাপক-নির্মাতা দেবাশীষ বিশ্বাস

আদালত প্রতিবেদক :
২০১৭ সালে করা একটি প্রতারণার মামলায় উপস্থাপক ও নির্মাতা দেবাশীষ বিশ্বাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আসাদুজ্জামান নূর তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, আসামি দেবাশীষ বিশ্বাসের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় এদিন দুপুরে আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। আদালত তাঁর আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণীতে জানা যায়, সিএনটিভি ইউটিউব চ্যানেলের মালিক লিটন সরকার ইমন নামের এক ব্যক্তি দেবাশীষ বিশ্বাসের মা গায়ত্রী বিশ্বাস প্রযোজিত চারটি বাংলা চলচ্চিত্র—‘মায়ের মর্যাদা’, ‘শুভ বিবাহ’, ‘অপেক্ষা’ ও ‘অজান্তে’ ইউটিউব চ্যানেলে প্রচার করতে ৬০ বছরের জন্য ১ লাখ ৪০ হাজার টাকায় ২০১৯ সালের ৩০ জুলাই বাণিজ্যিক শর্তে কিনে নেন।

তিনি ছবিগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করলে ইউটিউব কর্তৃপক্ষ চ্যানেল বন্ধ করে দেয়। পরে তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, এই চার চলচ্চিত্র আসামিরা তার আগেই ২০১৭ সালে অন্য দুজন ব্যক্তির কাছে বিক্রি করেন। যার কারণে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষ ছবিগুলো আপলোড করার পর লিটন সরকার ইমনের চ্যানেল বন্ধ করে দেয়।
এরপরই ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর সিএমএম আদালতে লিটন সরকার ইমন বাদী হয়ে দেবাশীষ বিশ্বাস ও তাঁর মায়ের নামে প্রতারণার মামলা করেন। পরে আদালত এ বিষয়ে মিরপুর রূপনগর থানাকে তদন্তের নির্দেশ দেয়। তদন্ত কর্মকর্তা ও রূপনগর থানার পরিদর্শক (অপারেশন) মো. মোকাম্মেল হোসেন তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে মর্মে প্রতিবেদন দাখিল করেন।

আদালত প্রতিবেদন আমলে নিয়ে ২০১৯ সালের ৫ ডিসেম্বর আসামিদের আদালতে হাজির হতে সমন জারি করেন। আসামিরা হাজির না হওয়ায় চলতি বছর ২১ অক্টোবর বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা জারি করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি