1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে

পেস্ট কন্ট্রোল কোম্পানির এমডি ও চেয়ারম্যান গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকা মারার স্প্রের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় পেস্ট কন্ট্রোল কোম্পানির এমডি ও চেয়ারম্যানকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার (৮ জুন) সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মশিউর রহমান তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, এ বিষয়ে দুপুরে গণমাধ্যমকে করা ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ জুন) বসুন্ধরা আই বক্লের নতুন বাসায় স্প্রে করার জন্য পেস্ট কন্ট্রোল সার্ভিসের কর্মীরা এসে কীটনাশক দিয়ে যান। এর নয় ঘণ্টা পর পরিবারের সদস্যরা বাসায় ঢুকে অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রোববার (৪ জুন) ভোরে শাহিল মোবারত জায়ান (৯) মারা যায়। শিশুটির দাফন শেষ করে আসতে না আসতেই রাত ১০টায় বড় ছেলে শায়েন মোবারত জাহিনও (১৫) মারা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি