1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ময়মনসিংহে রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র, স্বস্তিতে চার জেলার ৪০ হাজার শিক্ষার্থী সৌর বিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় বাড়ির দেয়াল ভেঙে বের হলো ১২৭ কোটি টাকার স্বর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

পেনসিলভানিয়ায় ট্রাম্পের মামলা খারিজ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ নভেম্বর, ২০২০

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে ট্রাম্পের পক্ষ থেকে করা আরো একটি মামলা খারিজ করে দিয়েছে ফেডারেল আদালত। ফলাফল স্থগিত রেখে বাইডেনের জয় আটকে রাখার একটি আবেদন পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের আদালতে খারিজ হয়েছে। তিন জন বিচারকের সবাই অনিয়মের কোন আলামতের প্রমাণ নেই বলে জানান। বিবিসি।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী রুডি জুলিয়ানি পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ভোটের ফলাফল বাতিল চেয়ে আদালতে মামলা করেছিলেন। পেনসিলভানিয়া ফেডারেল আদালত ভোটের ফলাফল প্রত্যয়ন করার ওপর আস্থায়ী নিষেধাজ্ঞা জারি করে ২৭ নভেম্বর মামলার শুনানি ঠিক করেছিলেন।

২৭ নভেম্বর আদালতের রায়ে বিচারক স্টিফেনোস বিবাস বলেছেন, এ মামলায় সুনির্দিষ্ট কোনো অভিযোগ এবং প্রমাণ নেই। মামলা খারিজ হয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্পের আইনজীবীরা জানিয়েছেন, তারা এ নিয়ে আপিল আদালতে যাবেন। সুপ্রিম কোর্ট অভিমুখে ট্রাম্প আইনজীবীদের নিষ্ফল যাত্রা অব্যাহত রয়েছে।

এখন এ মামলার খারিজ হওয়ার অভিযোগের বিষয়ে আপিল করতে ট্রাম্পের আইনজীবীরা সুপ্রিম কোর্টে যাবেন। রাজ্যের এমন আপিল আবেদন বিচারপতি সামুয়েল এলটোর কাছে যাবে। বিচারপতি এলিটো তখন তার অন্য আট বিচারপতি নিয়ে শুনানি গ্রহণ করবেন।

প্রেসিডেন্ট ট্রাম্প আশা করছেন, সুপ্রিম কোর্টের নয় বিচারপতির মধ্যে তার ঘরানার সংখ্যাগরিষ্ঠতা এখন রয়েছে। রাজনৈতিক মতাদর্শে অসম বিভক্ত সুপ্রিম কোর্ট থেকে প্রেসিডেন্ট ট্রাম্প পেনসিলভানিয়া অঙ্গরাজ্য বা অন্য কোনো অঙ্গরাজ্যের ভোটের ফলাফল পাল্টে ফেলার কোনো আদেশ নিয়ে আসতে পারবেন—এমন মনে করেন না কোনো আইন বিশ্লেষকও।

উল্লেখ্য, ক্ষমতা ছাড়তে একের পর এক নানা অভিযোগ দাড় করাচ্ছেন ট্রাম্প ।এখন আবার বলছেন, জালিয়াতি বা কারচুপি ছাড়াই জো বাইডেন আট কোটি ভোট পাওয়ার প্রমাণ করেই হোয়াইট হাউসে ঢুকতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি