1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি নেতার সঙ্গে মারামারি করা সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত ঢাবি ছাত্রীর মরদেহ উদ্ধার, চিরকুট-ফোনে মিলল গুরুত্বপূর্ণ সূত্র একসঙ্গে ১৫ অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিলো সরকার হুইলচেয়ারে ট্রাইব্যুনালে এসে দীপু মনির সঙ্গে দেখা করলেন স্বামী সরকারি কর্মচারীদের জন্য বন্ধ হচ্ছে যেসব সুবিধা এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে দক্ষিণ সিটি সড়কের নামকরণ একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, পাস ১৫ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ময়মনসিংহে হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১৭ মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী

পৃথিবীর কোন কেন্দ্রীয় ব্যাংক সাংবাদিকদের ঢুকতে দেয়, জানতে চাইলেন কাদের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ মে, ২০২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পৃথিবীর কোন কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের অবাধ বিচরণ আছে। তিনি বলেন, কেনো সাংবাদিকদের বাংলাদেশ ব্যাংকে ঢুকতে হবে। সব ওয়েবসাইটে দেওয়া আছে, যা তথ্য লাগে সেখান থেকে নিন।

আজ শনিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ের নিয়মিত সংবাদ সম্মেলন করেন ওবায়দুল কাদের। তখন এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে এসব কথা বলেন কাদের।

কাদের বলেন, ‘বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি এখন খুবই সংকটপূর্ণ। এ পরিস্থিতিতে টিকে থাকাই কঠিন। পরিস্থিতি উত্তরণে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। বাজার পরিস্থিতি ওঠানামা করবেই। বর্তমানে এ অবস্থা আরও দৃশ্যমান হবে।’

দেশের রিজার্ভ ১৩ বিলিয়ন ডলার জানিয়ে করা এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, কে বলল রিজার্ভ ১৩ বিলিয়ন ডলার? দেশের রিজার্ভ এখন ১৯ থেকে ২০ বিলিয়ন ডলার।

কাদের বলেন, ‘অনেক দেশের তুলনায় গণতন্ত্রে আমরা সার প্লাসে আছি।’

র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয় নিয়ে কাদের বলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে কথা বলে এই ব্যাপারে বিস্তারিত জানাতে পারব।

কাদের বলেন, নির্বাচনের পর বিএনপির উপর তো কোনো দমনপীড়ন করা হয়নি। আমেরিকায় আন্দোলনকারীদের সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে সেই রকম আচরণ তো বিএনপির সঙ্গে করা হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি