1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

পূর্বধলায় ২ ট্রাকের সংঘর্ষে চালক নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

নেত্রকোনার পূর্বধলায় বালুবাহী দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হান্নান মিয়া (৩৫) নামের এক ট্রাক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) বিকেলে দুর্গাপুর শ্যামগঞ্জ মহাসড়কের গোজাকালীকান্দায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হান্নান মিয়া ময়মনসিংহ জেলা সদরের বাইপাস এলাকার আইয়ুব আলীর ছেলে।

পুলিশ জানায়, দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে বালু বোঝাই ট্রাক ময়মনসিংহ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা অপর আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি ট্রাকই দুমড়ে-মুচড়ে যায়। এ সময় আহত হন দুই চালকসহ চারজন। এদের মধ্যে চালক হান্নান মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত চালককে ময়মনসিংহ নেয়া হয়। তবে ময়মনসিংহ নিয়ে যাওয়ার আগেই চালকের মৃত্যু হয়েছে বলে সংবাদ পেয়েছি। এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িগুলোকে সড়ক থেকে সরিয়ে রাখা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি