1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

পূর্বধলায় যুবকের রহস্যজনক মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় লাক মিয়া ফকির (২০) নামে একে যুবকের মৃত্যুকে ঘিরে রহস্য সৃষ্টি হয়েছে। শুক্রবার বিকেলে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

পুলিশ বলছে, এ মৃত্যুর পেছনে রহস্য থাকতে পারে। লাক মিয়া ফকির পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের ঘুমকান্দা গ্রামের আবু সিদ্দিকের ছেলে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, লাক মিয়াকে শুক্রবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে পরিবারের লোকজন। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করলে পরে তারা লাশ বাড়িতে নিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিবারের লোকজনের কাছ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া পায়। পরিবারের কেউ বলছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে, আবার বলছে নিজ ঘরে ঝুলে আত্মহত্যা করেছে। কথাবার্তায় সন্দেহ সৃষ্টি হলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে বিকেল ৫টার দিকে মর্গে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন জানান, মৃত্যুকে নিয়ে রহস্য সৃষ্টি হওয়ায় লাশ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে যাচ্ছি। আটকের বিষয়ে জানতে চাইলে এখনো (শুক্রবার বিকেল সাড়ে ৫টা) কেউ আটক নেই। তদন্তের পরে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি