1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পূর্বধলায় মাছ খেতে গিয়ে ধরা পড়ল মেছো বাঘ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনার পূর্বধলায় ফিসারিতে মাছ খেতে এসে শ্রমিকের হাতে ধরা পড়ল একটি মেছো বাঘের শাবক। শুক্রবার সন্ধ্যায় উপজেলার আগিয়া ইউনিয়নের কালডোয়ার গ্রামে একটি ফিসারি থেকে শ্রমিক হৃদয় মেছো বাঘের শাবকটি আটক করে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের এটিএম ফয়জুর সিরাজ জুয়েলের কালডোয়ার গ্রামে ওই ফিসারিতে শুক্রবার সন্ধ্যায় মেছো বাঘের শাবকটি মাছ খেতে নামে। তখন হৃদয় শাবকটিকে শিয়াল ভেবে লাঠি দিয়ে আঘাত করলে শাবকটি আহত হয়ে পড়ে যায়। পরে কৌশলে তাকে আটক করে। খবর পেয়ে উৎসুক জনতা মেছো বাঘের শাবকটি দেখতে ভিড় জমায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ইতোমধ্যেই শাবকটি উদ্ধার করা হয়েছে ও এটি সুস্থ আছে কিনা তা দেখার জন্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তীতে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সঙ্গে আলোচনা করে পরিচর্যার পর নিরাপদ স্থানে এটি অবমুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি