1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

পূর্বধলায় ভারত ফেরত দুজনের করোনা শনাক্ত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ মে, ২০২১

নেত্রকোনায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা ভারত ফেরত দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের সংস্পর্শে আসা গ্রামের অন্তত ছয়টি বাড়ি আজ রবিবার লকডাউন দেওয়া হয়েছে। তাদের বাড়ি পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামে।

নেত্রকোনা সিভিল সার্জন মো. সেলিম মিয়া সাংবাদিকদের জানান, বৌলাম গ্রামের এক শ্বশুর এবং পুত্রবধূ তাদের এক আত্মীয়কে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যান। সেখানে স্বজন মারা গেলে গত ২০ মে বেনাপোল সীমান্ত দিয়ে লাশ নিয়ে তারা দেশে ফেরেন। ওই দিনই তারাসহ তাদের সংস্পর্শে আসা এক স্বজনের নমুনা সংগ্রহ ও তাদের জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেওয়া হয়। নমুনা পরীক্ষায় আজ রবিবার ভারত ফেরত দুজনের করোনা পজিটিভ এসেছে। তবে তাদের সংস্পর্শে আসা অন্য একজনের নমুনায় করোনা শনাক্ত হয়নি।

তিনি আরো জানান, তাদের শারীরিক অবস্থা ভালো আছে। দুজনকে মেডিক্যাল টিম চিকিৎসা দিচ্ছে। দুজনের জিনোম সিকোয়েন্সের জন্য ঢাকায় আইসিডিডিআরে নমুনা পাঠানো হচ্ছে।

জেলা প্রশাসক কাজী মো. আব্দুর রহমান সাংবাদিকদের জানান, সতর্কতা হিসেবে তাদের বাড়ির আশপাশের ছয়টি বাড়ি লকডাউন দেওয়া হয়েছে। তা ছাড়া তাদের সংস্পর্শে আসাদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি