1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পূর্বধলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১

নেত্রকোনার পূর্বধলায় শনিবার বিকেলে খাদিজা আক্তার (২০) নামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি পূর্বধলা উপজেলার আগিয়া ইউনিয়নের বুধি মধ্যপাড়া গ্রামের হেলাল মিয়ার স্ত্রী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১ বছর আগে বুধি মধ্যপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে হেলাল মিয়া সঙ্গে পার্শ্ববর্তী বেড়াইল গ্রামের জবান আলীর মেয়ে খাদিজা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকেই তাদের সংসারে দাম্পত্য কলহ শুরু হয়।

গত এক সপ্তাহ আগেও দাম্পত্য কলহের কারণে খাদিজা তার বাবার বাড়িতে এসে সেখানেই বসবাস করছিল। পরে স্থানীয়রা গ্রাম্য সালিশের মাধ্যমে তাকে তার স্বামীর বাড়িতে পাঠালে শনিবার বিকেল ৩টার দিকে নিজ ঘরের আড়ায় গলায় ওড়না দিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন।

পরে তার স্বামী এবং শাশুড়ি তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বধলা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি