1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
সীমান্তে ‘কুমির-সাপ’ মোতায়েনের প্রস্তাব বিএসএফের, সমালোচনায় বিশেষজ্ঞরা পুলিশে বড় রদবদল: ৫ অতিরিক্ত ডিআইজিসহ ৮ কর্মকর্তা বদলি ডেমরায় প্যাকেজিং কারখানায় আগুন, শ্রমিক আহত ধর্মকে রাজনীতির হাতিয়ার নয়—প্রধানমন্ত্রী বিল স্থগিতের দাবি বিরোধীদলীয় নেতার, ‘অধিকার খর্ব করবেন না’ ইনুকে ‘টেনশন কইরেন না’ বলা দুই পুলিশ সদস্য প্রত্যাহার, বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়ায় ট্রাইব্যুনালে হাজিরা এড়িয়ে গেলেন কামরুল, ‘যেকোনো মূল্যে উপস্থিতি’ নির্দেশ রাজনৈতিক হয়রানির ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রী অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা

পূর্বধলায় খালের পানিতে ভাসমান অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় আজ মঙ্গলবার সকালে খালের পানিতে ভাসমান অবস্থায় অজ্ঞাত (আনুমানিক ৫৫) নারীর লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

ধলামূলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ওমর ফারক জানান, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া আবাসন প্রকল্পের পাশে লাউগাঙ্গ নামক খালে এক নারীর ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার কাজ শেষ করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি