1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

পুলিশ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।

পুলিশ অ্যাসোসিয়েশনের সভাপতি কামরুল আহসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু কমিটির অনুমোদন দেন। কমিটির উপদেষ্টা হিসেবে পাঁচজনকে রাখা হয়েছে।

এর আগে গত ৮ নভেম্বর পুলিশ অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি গঠন হয়। কমিটি এখন ৩১ সদস্যের হয়েছে।

কমিটিতে কারা কি দায়িত্বে

পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক ট্যুরিস্ট পুলিশের আশুলিয়া জোনের পরিদর্শক মনিরুল হক ডাবলু। এ ছাড়া সংগঠনের সহসভাপতি হয়েছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান, ডিএমপির পরিদর্শক সোহেল কুদ্দুস, মৌলভীবাজার সিআইডির সানোয়ার হোসেন ভূঁইয়া, কদমতলী থানার ওসি মাহমুদুল রহমান এবং ডিবির পরিদর্শক ইমাউল হক।

এদিকে পুলিশ অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ হয়েছেন সবুজবাগ থানার ওসি ইয়াছিন আলী। যুগ্ম সম্পাদক হিসেবে কমিটিতে রয়েছেন কলাবাগান থানার ওসি মো. মোক্তারুজ্জামান, মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমানউল্লাহ, চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর (পলাশ), মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, র‍্যাব সদর দপ্তরের পরিদর্শক আশিকুর রহমান।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হয়েছেন গাজীপুর পিবিআইয়ের মো. সালউদ্দিন, দপ্তর সম্পাদক এসবির পরিদর্শক খান মো. মাসকোয়াত হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ডিএমপির পরিদর্শক মো. মেহেদী হাসান, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক নৌ পুলিশের পরিদর্শক মো. এমরান মাহমুদ তুহিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডিবির পরিদর্শক মো. হাসান আলী, সমাজকল্যাণ সম্পাদক ডিএমপি সদর দপ্তরের পরিদর্শক মোহাম্মদ আরিফুর রহমান, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক এসবির পরিদর্শক এরশাদ হোসেন, ক্রীড়া সম্পাদক ডিএমপির পরিদর্শক মোস্তাফিজুর রহমান।

মহিলাবিষয়ক সম্পাদক হয়েছেন এসবির পরিদর্শক শাহজাদী কুঞ্জেনুর কলি, আইনবিষয়ক সম্পাদক ডিএমপির পরিদর্শক মো. আসাদুজ্জামান।

নির্বাহী সদস্য

ডিএমপির আরওআই মো. রাজ্জাকুল ইসলাম, ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান, অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) পরিদর্শক এস এম জায়িদ আরিফ, বাংলাদেশ সচিবালয়ের পরিদর্শক মো. আব্দুল কাদের, ডিএমপির এসআই মীর সাব্বির আলী, ডিএমপির সার্জেন্ট মো. কৌশিক মাহমুদ, ডিএমপির এএসআই মোসা. আলেয়া বেগম, পুলিশ সদর দফতরের কনস্টেবল রুবেল সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি