1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

পুলিশে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ২

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রথম দিনে আবেদনে জালিয়াতির ঘটনায় দুজনকে আটক করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) জেলা পুলিশ লাইনস মাঠ ও পূর্বধলা উপজেলা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- জুবায়েদ ইসলাম রাতুল (১৯) ও চঞ্চল মিয়া (১৮)।

রাতে পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে কাগজপত্র যাচাইয়ে রাতুলের ফিজিক্যাল অ্যানডিউরেন্স টেস্টের (পিইটি) প্রবেশপত্রে গরমিল পায় পুলিশ। প্রবেশপত্রে তার নাম, বাবার নাম, জন্মতারিখ, এসএসসির ফল, উচ্চতা ও ওজনের সঙ্গে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো তথ্যের অমিল পাওয়া যায়।

পরে রাতুলের মোবাইলের মেসেজ যাচাইয়ে দেখা যায়, ভিন্ন একটি মোবাইল নম্বর (যা চঞ্চল নামের ব্যক্তি ব্যবহার করেন) থেকে তার পরীক্ষা-সংক্রান্ত মেসেজ এসেছে৷

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাতুল জানান, তিনি পূর্বধলা স্টেশন রোডের চঞ্চলের দোকান থেকে আবেদন করেছেন৷ পরে তাকে ও চঞ্চলকে আটক করা হয়৷

ভুয়া আবেদনকারী রাতুলের প্রবেশপত্র ও ব্যবহৃত মোবাইল ফোন ও ভুয়া পিইটি প্রবেশপত্র প্রস্তুতকারী চঞ্চলের কম্পিউটার ও মোবাইল জব্দ করা হয়েছে৷

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এআইজি কামরুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি