1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

পুলিশের নিয়োগ নিয়ে কি বার্তা দিলেন ময়মনসংহ পুলিশ সুপার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ময়মনসিংহ জেলায় আগামী ১ নভেম্বর, ২০২৪ তারিখ হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। এই লক্ষ্যে প্রাথীতা বাছাই শেষে প্রার্থী নিজেদের যোগ্যতা প্রমাণের মাধ্যমে নিয়োগপ্রাপ্তির লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন। আগামী ১ থেকে ৩ নভেম্বর ময়মনসিংহ জেলা পুলিশ লাইন্স মাঠে শারীরিক যোগ্যতা যাচাই অর্থাৎ Physical Endurance Test (PET) অনুষ্ঠিত হবে। শারীরিকভাবে যোগ্য প্রার্থীগণ আগামী ২২ নভেম্বর, ২০২৪ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আগামী ২৯ নভেম্বর ২০২৪ তারিখ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এই সমগ্র নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রার্থী নির্বাচনের বিষয়ে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা হবে। তাই ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ক্ষেত্রে সকল প্রকার প্রতারক, দালাল কিংবা তাদের কোনো এজেন্ট কর্তৃক কোনো প্রকার আর্থিক লেনদেন বা মিথ্যা প্রতিশ্রুতি হতে সাবধান থাকার জন্য এতদ্বারা সর্ব-সাধারণকে অনুরোধ করা যাচ্ছে। টিআরসি নিয়োগের ক্ষেত্রে কেবলমাত্র অনলাইন রেজিষ্ট্রেশন ও সরকার কর্তৃক নির্ধারিত ফি ব্যাতীত অন্য কোনো প্রকার আর্থিক লেনদেন কিংবা মিথ্যা প্রতিশ্রুতির সাথে বাংলাদেশ পুলিশের কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই। সুতরাং, এ ধরনের কোনো প্রতারণামূলক ব্যক্তি বা চক্র থেকে সতর্ক থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ জ্ঞাপন করা যাচ্ছে। পাশাপাশি এই নিয়োগের যে কোনো পর্যায়ে এ ধরনের আর্থিক লেনদেন, প্রলোভন কিংবা মিথ্যা প্রতিশ্রুতি সম্পর্কে তথ্য পাওয়ামাত্রই ততক্ষণাৎ নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য অথবা সরাসরি জেলা পুলিশ কন্ট্রোল রুমের ফোন নাম্বার ০১৩২০-১০৪০৯৮-এ অবহিত করার জন্য সর্ব-সাধারণকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে সৎ, সাহসী ও উপযুক্ত প্রার্থীকে টিআরসি পদে নিয়োগ প্রদানের স্বার্থে ‘সেবার ব্রতে চাকরি-শীর্ষক এই নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও সার্থক করার লক্ষ্যে সর্বস্তরের জনগণের জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা যাচ্ছে।

ধন্যবাদান্তে-
পুলিশ সুপার, ময়মনসিংহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি