1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক

পুলিশের অতিরিক্ত আইজি হলেন তিন কর্মকর্তা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ আগস্ট, ২০২৩

পদোন্নতি পেয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি) হলেন আরও তিন কর্মকর্তা। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির বিষয়টি জানানো হয়। নতুন আইজি হলেন- সেলিম মো. জাহাঙ্গীর, দেবদাস ভট্টাচার্য ও হাবিবুর রহমান।

প্রজ্ঞাপনে বলা হয়— অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) থেকে গ্রেড-২ এ পদোন্নতি দিয়ে তাদের অতিরিক্ত আইজি করা হয়েছে।

সেলিম জাহাঙ্গীর জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। ময়মনসিংহ রেঞ্জের দায়িত্বে ছিলেন দেবদাস। হাবিবুর টুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজি হিসেবে চলতি দায়িত্বে ছিলেন। কর্মকর্তাদের মধ্যে— জাহাঙ্গীর ও দেবদাস দুজনই বিসিএস ১৫ ব্যাচের কর্মকর্তা। হাবিবুর বিসিএস ১৭ ব্যাচের কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি