1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পুকুর পাড়ে গহনায় সজ্জিত কিশোরীর লাশ, দেখতে জনতার ঢল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকার পালটিয়া এলাকায় একটি পুকুর পাড়ে গহনায় সাজসজ্জা অবস্থায় রাসনা আক্তার (১৩) নামের এক কিশোরীর লাশ পাওয়া গেছে।

জানা যায়, বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল সাড়ে ছয়টার দিকে কুলিয়ারচর পৌরসভা ৯ নং ওয়ার্ড পালটিয়া পশ্চিমপাড়া সৈয়দ শাহিন মিয়ার ছোট ছেলে পুকুরে গেলে, পুকুর পাড়ে একটি লাশ দেখতে পেয়ে বাবাকে জানায়।

পরে শাহিন মিয়া সাথে সাথে কাউন্সিলরের বাড়িতে গিয়ে কাউন্সিলর সৈয়দ কননকে ঘুম থেকে ডেকে তুলে বিষয়টি জানায়, তখন কাউন্সিলর ঘটনা শুনে পুলিশে খবর দেয়। এই ঘটনার খবর চারদিক ছড়িয়ে গেলে লাশ দেখতে পুকুর পাড়ে জনতার ঢল নামে।

কিশোরী রাসনা আক্তার (১৩) পালটিয়া পূর্বপাড়া বিভাটেক চালক মোঃ লাল চাঁন মিয়ার কন্যা। রাসনা আক্তার ৫ ভাই-বোনের মধ্যে তৃতীয় এবং তিন বোনের মধ্যে মেজো মেয়ে।

এই বিষয়ে নিহতের বাবা লাল চাঁন মিয়া জানান, গতরাত ১১ পর্যন্ত রিকশা চালিয়ে বাড়ি ফেরার পর মেয়ে আমাকে খাবার দেয়, খাবার শেষে মেয়ে আমাকে ঘুমাতে বলে, নিজেও একই ঘরে পাশের রুমে ঘুমাতে যায়। সকাল বেলা ঘুম থেকে উঠে রিকশা নিয়ে বের হতে গেলে জানতে পারি শাহিন মিয়ার পুকুর পাড়ে একটি লাশ পাওয়া গেছে। এর কিছুক্ষণ পরে জানতে পারি এটা আমার মেয়ে।

তিনি বলেন, এই বিষয়ে তিনি ঘটনার কিছুই এখনও বুঝে উঠতে পারছেন না এবং এই মুহূর্তে কাউকে সন্দেহ করার মতোও কোনো কিছু মাথায় আসছে না।

কাউন্সিলর সৈয়দ কনন বলেন, তখন সকাল আনুমানিক সাড়ে ৬টা হবে, আমি ঘুমিয়ে ছিলাম। শাহিন মিয়া এসে আমাকে ডেকে ঘুম ভাঙায় এবং জানায় তার পুকুর পাড়ে একটি মেয়ের লাশ পড়ে আছে। তখন আমি থানায় ফোন করে বিষয়টি পুলিশকে জানাই।

এই বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.কে.এম সুলতান মাহমুদ বলেন, ঘটনার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে যায়। লাশ ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি