1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পুকুর খনন করতে গিয়ে বেরিয়ে এল রাইফেলের বুলেট

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর খনন করতে গিয়ে বেরিয়ে এসেছে রাইফেলের বুলেট। খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় শনিবার দুপুরে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এখলাছ উদ্দিন ও তার ভাইদের ৭৫ শতক জমির পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি তোলা শুরু হয়। বৃহস্পতিবার মাটি সরানোর সময় ৭-৮ ফুট নিচে যেতেই বুলেট বের হতে থাকে। ওইদিন শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে গেলে শুক্রবার আর কাজ করেনি। কিন্তু কিছু শিশু গতকাল শুক্রবার সেখান থেকে মাটি খুঁড়ে বুলেট বের করে। সে বুলেট গুলো শিশুরা তাদের বাড়িতে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। শনিবার বেলা ১ টার দিকে বুলেটের খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করে। তবে বুলেটগুলো কারা, কেন রেখেছিল তা জানতে পারেনি পুলিশ।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি