1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পিটিআই ক্লাসে ফ্যান খুলে পড়ে মাথায়, শিক্ষিকা আহত

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

জামালপুরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে (পিটিআই) ক্লাস চলাকালে সিলিং ফ্যান মাথার ওপর পড়ে গুরুতর আহত হয়েছেন প্রশিক্ষণার্থী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা নাসরিন (৩৫)। তাকে জামালপুর ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার দুপুরে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত শামীমা নাসরিন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পলিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

পিটিআই সূত্র জানায়, পিটিআইয়ের হলরুমে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম শিফটের ক্লাস চলাকালে আজ শনিবার দুপুর ১টার দিকে আকস্মিক একটি সিলিং ফ্যান প্রশিক্ষণার্থী শামীমা নাসরিনের মাথার ওপর পড়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার সময় অন্যান্য প্রশিক্ষণার্থীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। তারা শামীমা নাসরিনকে দ্রুত জামালপুর সদর হাসপাতালের মহিলা সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রশিক্ষণার্থী একজন শিক্ষক জানান, গুরুতর আহত শিক্ষিকা শামীমা নাসরিনের সিটিস্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা করাতে হবে। তাই তাকে শহরের বেসরকারি শাহজামাল (রহ.) জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মাথার আঘাতের স্থান সিটিস্ক্যান করার বিষয়টি প্রক্রিয়াধীন। সিটিস্ক্যান প্রতিবেদন পাওয়ার পর চিকিৎসকরা বলতে পারবেন যে তার পরবর্তী চিকিৎসার পদক্ষেপ কি হবে।

এদিকে ভয়াবহ দুর্ঘটনার পরও শনিবার বেলা ৩টার দিকে পিটিআইয়ের দুর্ঘটনাস্থলে ক্লাসে নিতে দেখা গেছে। প্রশিক্ষনার্থীদের দাবি, ক্লাসরুমের সিলিং ফ্যানগুলো বেশ পুরনো। এ বিষয়ে বারবার অভিযোগ দিলেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছেন না।

পিটিআইয়ের ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট মো. শহীদুল্লাহ বলেন, ক্লাস চলাকালে মাথার ওপর সচল সিলিং ফ্যান খুলে পড়ে গুরুতর আহত শিক্ষিকা শামীমা নাসরিনের চিকিৎসা চলছে। হাসপাতালে ভর্তি করানোসহ তার চিকিৎসার বিষয়ে কর্তৃপক্ষ তার পাশে আছে। আপাতত তার বড় ধরনের বিপদ কেটে গেছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা করানো হচ্ছে।

পুরাতন সিলিং ফ্যান প্রসঙ্গে মো. শহীদুল্লাহ বলেন, দ্রুত সময়ের মধ্যে পুরাতন সিলিং ফ্যানগুলো খুলে নতুন ফ্যান লাগানো হবে। একই সঙ্গে যেসব ফ্যান ঠিক আছে কিন্তু ওয়্যারিং নষ্ট হয়ে গেছে, সেই ওয়্যারিং পয়েন্টগুলো সরিয়ে নতুন করে ওয়েরিং করে ফ্যান লাগিয়ে দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি