1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ

পিকনিকের বাস থেকে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর…

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহে জয় বাংলা ও আওয়ামী লীগের পক্ষে স্লোগান দেওয়ায় পিকনিকের একটি বাস আটক করেছে স্থানীয়রা। বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে তারাকান্দা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা ৭টার দিকে টাংগাইলের একটি স্কুল থেকে ময়মনসিংহের হালুয়াঘাটে পিকনিক শেষ করে ফেরার পথে তারাকান্দায় পৌঁছলে বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির মিছিলের সামনে পড়ে বাসটি। এ সময় বাসের ভেতর থেকে জয় বাংলা ও আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্লোগান শোনা যায়। তখন বাসটির গতি কম থাকায় স্থানীয়রা বাসটিতে থাকা যাত্রীদের আটক করে কারণ জানতে চায়। এসময় লোকজন উত্তেজিত হতে থাকলে পুলিশ এসে বাসটিসহ থানায় নিয়ে যায়। দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর রাত ১১টার দিকে বাসটিকে ছেড়ে দেওয়া হয়।

তারাকান্দা থানার ওসি মো. টিপু সুলতান জানান, একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তারা পিকনিকে গিয়েছিল। তারা আওয়ামী লীগের পক্ষে কোনো উসকানিমূলক স্লোগান দেয়নি বলে জানান। শিক্ষার্থীদের শিক্ষকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি