1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

পাশের বাড়িতে মিলল হাত-পা ও মুখ বাঁধা গৃহবধূর মরদেহ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২১

নেত্রকোনার দুর্গাপুরে পাশের বাড়ির একটি ঘর থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় বস্তাবন্দি শুক্লা সাহা (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলার কাকরগড়া ইউনিয়নের ঝাঞ্জাইল বাজার এলাকার কংস নদীর তীরে আসাদ মিয়ার ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুক্লা সাহা ঝাঞ্জাইল এলাকার সুকুমার সাহার স্ত্রী।

অন্যদিকে আটকরা হলেন- ঘরের মালিক আসাদ মিয়ার স্ত্রী রুবিনা আক্তার (৩৫), তার ছেলে হৃদয় মিয়া (১৫) ও নিহতের বিয়াই একই এলাকার পৃথিশ পাল।

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ সাহা বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির পাশে কংস নদীতে গোসল করতে যান শুক্লা সাহা। দীর্ঘ সময় ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের বাড়ির আসাদ মিয়ার বসত ঘরে যায় তার স্বজনরা। সে ঘরে সন্দেহজনক পাটের বস্তা খুলে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় শুক্লার মরদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহনুর-এ আলম বলেন, ‘শুক্লা সাহাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি