1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পাকুন্দিয়ায় ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৪ জুলাই, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সর্বাত্মক লকডাউনের চতুর্থ দিন রোববার (৪ জুলাই) মাস্ক না পরা, চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া, দোকান খোলা রাখা, রেস্টুরেন্টের ভেতরে বসে খাওয়া এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় ১৯ জনকে মোট ১০ হাজার ৩শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

তিনি উপজেলার হোসেন্দী, ভূঁইয়াবাজার, সালুয়াদী, বুরুদিয়া, মান্দারকান্দি, মঠখোলা, আঙ্গিয়াদী, সৈয়দগাঁও এবং পৌর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে খাদ্য সহায়তা ও মাস্ক বিতরণ করা হয়।

পাকুন্দিয়া থানা পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি