1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

পাকুন্দিয়ায় ১১ পথচারীকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ মার্চ, ২০২১

মুখে মাস্ক না থাকায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১১ পথচারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৪ মার্চ) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

পৌরসদর বাজারের থানা মোড়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সম্প্রতি দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তাই জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে সরকারি নির্দেশনায় মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে প্রশাসন।

এরই প্রেক্ষিতে বুধবার (২৪ মার্চ) বিকালে পৌর সদর বাজারে মাস্ক এর উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় মুখে মাস্ক না থাকায় ১১ পথচারীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি নিম্ন আয়ের মানুষের মাঝে শতাধিক মাস্ক বিনামূল্যে বিতরণ ও সাধারণ লোকজনকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক একেএম লুৎফর রহমান বলেন, দেশজুড়ে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা অনুযায়ী মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন।

সাধারণ লোকজনকে করোনা সম্পর্কে সচেতন করা হচ্ছে। নিম্ন আয়ের লোকজনকে বিনামূল্যে মাস্ক বিতরণের পাশাপাশি কয়েকজনকে সতর্ক করার জন্য জরিমানা আদায় করা হয়েছে। নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি