1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

পাকুন্দিয়ায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের কুশপুতুল দাহ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নানের কুশপুতুল দাহ করেছেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাংসদ নূর মোহাম্মদের অনুসারী আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ বুধবার দুপুরে পাকুন্দিয়া বাজারে পাকুন্দিয়া-কিশোরগঞ্জ সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে মানববন্ধন, বিক্ষোভ-সমাবেশ, ঝাড়ু মিছিল ও কুশপুতুল দাহ করা হয়।

এর আগে সকাল থেকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা পৃথক ব্যানারে বিক্ষোভ করেন। এ সময় সচিবের বিকৃত ছবি নিয়ে নোংরা ভাষায় স্লোগান দেওয়া হয় এবং তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।

সাংসদ ও সাবেক আইজিপি নূর মোহাম্মদ এবং সচিব মো. আবদুল মান্নানের মধ্যে দ্বন্দ্বের জেরেই এসব কর্মসূচি পালন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আবদুল মান্নানের গ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি