1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল

পাকুন্দিয়ায় সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মে, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাত বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার দিবাগত রাতে উপজেলার চণ্ডিপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় গতকাল সোমবার দিবাগত রাতে ভিকটিমের মা রিমন মিয়া (১৬) নামের এক কিশোরকে আসামি করে পাকুন্দিয়া থানায় মামলা করেছেন। রিমন মিয়া পাশের বাড়ির নজম উদ্দিনের ছেলে। তিনি সম্পর্কে ভিকটিমের চাচা হন।

এজাহার সূত্রে জানা গেছে, শিশুটি প্রতিদিনের ন্যায় রাতের খাবার শেষে ঘরে ঘুমাচ্ছিল। তার বাবা বিদেশ থাকেন। মা ঘরের বাইরে বসে সাংসারিক কাজ করছিলেন। ঘরে ঘুমন্ত শিশুটি ছিল একা। এ সুযোগে রাত ৮টার দিকে রিমন ওই ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে তার মা এগিয়ে গেলে রিমন পালিয়ে যায়। শিশুটি রক্তাক্ত অবস্থায় বিছানায় কাতরাচ্ছিল। খবর পেয়ে আশপাশের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক শিশুটির উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠায়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন।

ভিকটিমের মা বলেন, মেয়েটির বাবা কয়েক বছর ধরে কুয়েত থাকেন। দুই মেয়েকে নিয়ে আমি বাড়িতে থাকি। ঘটনার সময় আমি ঘরের বাইরে বসে কাজ করছিলাম। মেয়েটি ঘরে একা ঘুমিয়েছিল। এ সুযোগে সে ঘরে ঢুকে আমার অবুঝ মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করেছে। মেয়েটি এখন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে। রিমন দুশ্চিরত্র ও খারাপ প্রকৃতির ছেলে হিসেবে এলাকায় পরিচিত। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

মামলার তদন্তকারী কর্মকর্তা পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজিত কুমার সরকার বলেন, মামলার নথিপত্রটি সকালে আমি পেয়েছি। আসামিকে গ্রেপ্তার করতে পুলিশি অভিযানের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি