1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

পাকুন্দিয়ায় সাজাপ্রাপ্তসহ পলাতক চার আসামি গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সাজাপ্রাপ্ত একজন আসামিসহ বিভিন্ন মামলায় পলাতক চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন মাদক মামলায় সাজাপ্রাপ্ত, পুত্রবধুর মামলায় শ্বশুর-শাশুড়ি এবং মারামারি মামলায় একজন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে নূরুল ইসলাম (৩৫) নামের একজন রয়েছে। পাকুন্দিয়া থানায় দায়েরকৃত ২০১৬ সনের একটি মাদক মামলায় সে এক বছরের সাজাপ্রাপ্ত। সে উপজেলার তারাকান্দি মধ্যপাড়া গ্রামের মৃত আবদুল মোতালিবের ছেলে।

অপর দিকে উপজেলার আদিত্যপাশা গ্রাম থেকে রুস্তম আলী (৬০) ও তার স্ত্রী মীনা বেগম (৫৫) কে গ্রেপ্তার করা হয়েছে। তারা পুত্রবধুর দায়ের করা মামলায় পরোয়ানাভুক্ত আসমি।

এছাড়া মাছুম (৬২) নামের অপর একজনকে চণ্ডিপাশা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান বলেন, মাদক মামলায় নূরুল ইসলাম নামের একজনের এক বছরের সাজা হয়। এরপর থেকে সে পলাতক ছিলো।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৫ মার্চ) সকালে উপজেলার সৈয়দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে পুত্রবধুর মামলায় পরোয়ানাভুক্ত শ্বশুর-শাশুড়িসহ মারমারি মামলায় পরোয়ানা ভুক্ত একজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি