1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার

পাকুন্দিয়ায় ভ্রাম্যমাণ আদালতে ১৬ জনকে জরিমানা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ জুন, ২০২১

সীমিত পরিসরের তিন দিনের লকডাউনের প্রথম দিনে কিশোরগঞ্জে পাকুন্দিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে মাঠে তৎপর ছিল প্রশাসন। সোমবার (২৮ জুন) সকাল থেকে লকডাউনে দোকানপাট বন্ধ রাখা ও গণপরিবহন নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন ছিলো তৎপর।

এদিন স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ছাড়াই বাইরে বের হওয়ায় ১৫ জনকে মোট তিন হাজার একশ’ টাকা এবং প্রকাশ্যে ধুমপানের অপরাধে একজনকে দুইশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান পাকুন্দিয়া পৌর এলাকা এবং মির্জাপুর ও তারাকান্দি বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বাজারগুলোতে অবস্থিত দোকানপাট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বাড়াতে প্রায় দেড়শ’ জনের মধ্যে মাস্ক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) একেএম লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি