1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩

পাকুন্দিয়ায় ভাগ্নের ছুরিকাঘাতে মামা খুন

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরিকাঘাতে মামাকে খুন করেছেন ভাগ্নে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত মামার নাম আফজালুর রহমান রায়হান (৩২)। তিনি পোড়াবাড়িয়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে ও পোড়াবাড়িয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

ভাগ্নে মসসিন (১৮) কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়ের প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্নে মহসিন তার মাকে নিয়ে দীর্ঘদিন ধরে মামার বাড়িতে বসবাস করে আসছেন। মামা রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জেরে আজ বৃহস্পতিবার বিকেলে রায়হানের সঙ্গে ভাগ্নে মহসিনের কথা কাটাকাটি হয়। এসময় ভাগ্নে মহসিন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে মামা রায়হানকে উপুর্যপুরি আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। গুরুতর আহত রায়হানকে এলাকাবাসী উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ভাগ্নে মহসিন পলাতক রয়েছে। ময়নাতদন্তের জন্য রায়হানের লাশ উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ মামলা দায়ের করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি