1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
অবসরোত্তর ভিভিআইপি মর্যাদার মেয়াদ কমল, এখন ৬ মাস রাতে ঝড়ের সতর্কবার্তা: ১০০ কিমি বেগে কালবৈশাখীর আশঙ্কা অর্ধশতাধিক শিক্ষার্থীকে সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি ড. শফিকুল ইসলাম মাসুদ ময়মনসিংহে নারী শিক্ষার্থীদের উত্যক্তকারী গ্রেফতার, সিরাজগঞ্জে অভিযান সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী এককভাবে নির্বাচিত ভোজ্যতেলের দাম বাড়ল: বোতলজাত সয়াবিন লিটারে এখন ১৯৯ টাকা সব খাতে করছাড় নয়, ব্যবসা সহজ করতে সহায়ক পদক্ষেপ: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস-ব্যাগ: জুলাইয়ে পাইলট কার্যক্রম শুরু নোয়াখালীতে অদিতা হত্যা: সাবেক গৃহশিক্ষক রনির ফাঁসির রায় সংসদে হঠাৎ অসুস্থ এমপি বাশার, লবিতে গিয়ে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে ডুবে কলেজছাত্র নিখোঁজ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোবারক হোসেন (১৮) নামে এক কলেজছাত্র নদে নিখোঁজ হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ চরটেকী এলাকার ব্রহ্মপুত্র নদের মাঝে এ ঘটনা ঘটে। মোবারক হোসেন ওই গ্রামের বকুল ব্যাপারীর ছেলে। তিনি পাকুন্দিয়া সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে বাবার ব্যবসার কাজে সহযোগিতা করতে মোবারক হোসেন নৌকাযোগে পার্শ্ববর্তী গফরগাঁও উপজেলার বাঁশিয়া বাজারে বাদাম কিনতে যাচ্ছিলেন। এ সময় নৌকায় আরো চারজন যাত্রী ছিল। নৌকাটি মাঝ নদে পৌঁছলে তীব্র স্রোতের কবলে পড়ে উল্টে যায়। নৌকার অপর চার যাত্রী সাঁতরে নদ পার হলেও মোবারক হোসেন নদে ডুবে যান। খবর পেয়ে এলাকাবাসীসহ তাঁর স্বজনরা নদে নেমে অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয় এলাকাবাসী। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত একটানা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি।

দক্ষিণ চরটেকী গ্রামের মো. আল মামুন বলেন, বাবা-মায়ের একমাত্র ছেলে মোবারক হোসেন। নদে ডুবে ছেলের নিখোঁজ হওয়ার ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালাচ্ছে। থানা পুলিশের সদস্যরা তাদের সহযোগিতা করছে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি